April 7, 2026, 8:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাড়ল চামড়ার দাম

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

চামড়ার দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর পবিত্র ঈদুল আজহার জন্য নির্ধারিত এ দর গত বছরের চেয়ে বেশি। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত আসে। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এ দাম ঘোষণা করেন।

এ বছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ঢাকায় জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর ক্ষেত্রে ছিল প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা। আর ঢাকার বাইরে ছিল ২৮ থেকে ৩২ টাকা।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতেই আমরা চামড়ার এ দাম নির্ধারণ করেছি। চামড়াশিল্পের মালিকদের কাছে আমার আবেদন, আপনারা এটা মেনে নিন। ওয়েট ব্লু রপ্তানিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে দাম না থাকার কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। যখন আমরা দেখব চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে, তখন আমরা আর এটি রপ্তানি করার অনুমতি দেব না।’

এদিকে বৈঠকে এই দাম নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন চামড়ামালিকেরা। তারা গত বছরে যে দাম নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে ৫ টাকা দাম বাড়ানোর দাবি করেন। যদিও বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, এ বছর এটায় থাকবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর