March 24, 2026, 11:34 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত কাল

ডিটেকটিভ ডেস্কঃঃ

 

করোনা কালে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। করোনার কারণে ১৫ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সংক্ষিপ্ত সিলেবাস করেছে মন্ত্রণালয়। এবার পরীক্ষা ছাড়া মূল্যায়ন হবে না বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল খোলার পর, এসএসসির ক্লাশ চলবে ৬০ দিন। আর ৮৪ দিন ক্লাস নিয়ে হবে এইচএসসি পরীক্ষা। কিভাবে পরীক্ষা নেয়া হবে, সেজন্য কমিটিও করে দেয় মন্ত্রণালয়। সেই কমিটির বেশ কিছু পর্যবেক্ষণের ওপরেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এবিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেখানেই পরীক্ষার সময়সূচি ও পরিকল্পনা জানানো হতে পারে। একই সাথে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়নের বিষয়টিও আসতে পারে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিনে দিনে অবনতি হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটিও। এর ফলে আগের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ফিকে হয়ে আসছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ অবস্থায় ‘অটো পাস’ না দিয়ে যেকোনো উপায়ে মূল্যায়নের পরিকল্পনা রয়েছে সরকার। এবার শিক্ষা বোর্ডগুলোও একেবারে ‘অটো পাস’ দিতে চায় না।

প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো। কিন্তু করোনার কারণে গত বছর থেকে পুরো শিক্ষাবর্ষ এলোমেলো হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো আছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় ২০ লাখ। আর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী আছে ১৪ লাখের মতো।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর