April 10, 2026, 11:34 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আঙুলে স্ক্যান করাতে হাসপাতালে সাকিব

আঙুলে স্ক্যান করাতে হাসপাতালে সাকিব

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। স্ক্যান করাতে মাঠ থেকে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তার ব্যাট করা নিয়ে আছে জোর শঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের ৪২তম ওভারের প্রথম বলে ওই চোট পান সাকিব। মুস্তাফিজুর রহমানের বলে দিনেশ চান্দিমালের শটে বল থামাতে গিয়েছিলেন সাকিব। ডাইভ দিয়ে পড়েছিলেন খানিকটা বেকায়দায়। বল ছুটে গেলেও সেখানেই উবু হয়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। পরে ফিজিও মাঠে এসে দেখার পর মাঠ ছাড়েন। বিসিবির মিডিয়া ম্যানেজার পরে জানান, বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন সাকিব। স্ক্যান করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। ফাইনালে তার ব্যাট করা নির্ভর করবে হাসপাতাল থেকে তার ফেরা ও আঙুলের অবস্থার ওপর। ফাইনালে ৫ ওভার বোলিং করে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।

Share Button

     এ জাতীয় আরো খবর