April 10, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

নেত্রকোণায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর মোবাইলে চিত্র ধারণ

নেত্রকোনা প্রতিনিধিঃঃ

mostbet


ধর্ষণের পর চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল করায় আমিরুল মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা গাছা থানার জয়বাংলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিকালে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। আমিরুল মিয়া নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের গৌরিনগর  গ্রামের আনজু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আমিরুলের মামা বাড়ি মদন উপজেলার জয়পাশা গ্রামে। সেখানে বেড়াতে আসার সুবাধে স্থানীয় কলেজ ছাত্রীর সাথে ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটিকে বিভিন্ন গেস্ট হাউজে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে ভয়ভীতি দেখিয়ে তাকে প্রায় সময় ধর্ষণ করতে থাকে। গত ১ মাস আগে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় কিছু ভিডিও। পরে গত (২৫ জুন) মেয়েটির মা বাদী হয়ে আমিরুলকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, কলেজছাত্রীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমিরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। আমিরুলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর