April 7, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চিকিৎসককে মারধর, যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম সালেকীন মামুনকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলাবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি ও মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকারের মেয়ের জামাই।

মুক্তাগাছা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম সালেকীন মামুনকে ফোন করে যুবলীগের সভাপতি পরিচয় দেন মনি। সেসময় বাসায় গিয়ে তার মায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কথা বলেন তিনি।

কিন্তু ওই চিকিৎসা কর্মকর্তা ফোনে তাকে বাসা থেকে নমুনা সংগ্রহ বন্ধ আছে বলে জানান। এ ঘটনার কিছুক্ষণ পর মনি ক্ষিপ্ত হয়ে লোকজনকে সাথে নিয়ে হাসপাতালে গিয়ে ওই চিকিৎসককে অকথ্য ভাষায় গালি দেন। এক পর্যায়ে দরজা জানালা বন্ধ করে তাকে মারধর করেন এবং চিকিৎসকের কক্ষে ভাঙচুর চালান।

এ ঘটনায় গতকাল রাতেই মনির বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেন ওই চিকিৎসক। এরপর রাতেই মনিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে মাহবুবুল হক মনিকে আদালতে হাজির করা হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর