April 7, 2026, 3:47 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অক্সফোর্ডের ২৫ লাখ টিকা আসছে জাপান থেকে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet


জাতিসংঘে কোভ্যাক্স কর্মসূচির আওতায় আগামী সপ্তাহে জাপান থেকে অক্সফোর্ডের ২৫ লাখ টিকা আসতে পারে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বুধবার দুপুরে ইস্কাটনে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ৩ মাসে পর্যায়ক্রমে চীন থেকে কেনা সিনোফার্মের দেড় কোটি টিকা আসবে দেশে। এ মাসেই আরো ৩০ লাখ টিকা বেইজিং থেকে আসতে পারে বলেও জানান এ কে আব্দুল মোমেন। বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে নয় আপাতত করোনার টিকা সরকারিভাবে কেনা হবে বলেও সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, চীন থেকে দেড় কোটি টিকা আনার পর দেশটির সঙ্গে আরেক দফা টিকা কেনা সংক্রান্ত চুক্তি করবে বাংলাদেশ। এছাড়া ইউরোপী ইউনিয়ন কোভ্যাক্সে আওতা এ মাসেই ১০ লাখ অক্সফোর্ডে টিকা দেবে বাংলাদেশকে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর