April 7, 2026, 6:34 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

রাশিয়ার এশিয়া অংশের পূর্বাঞ্চলে ২৯ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস (এএফপি)র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থার দাবি, বিমানটি যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে। বিমানের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভার বরাত দিয়ে এএফবি জানায়, যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয়েছে। উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাচ্ছিল। পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়। উড়োজাহাজটি নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি।

ভ্যালেন্টিনা গ্লাজোভা জানান, উড়োজাহাজটিতে মোট ২৯ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ২৩ জন যাত্রী। আর ৬ জন ক্রু।

ভ্যালেন্টিনা গ্লাজোভা বলেন, নিখোঁজ উড়োজাহাজটির ব্যাপারে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চলছে। এই মুহূর্তে তাঁরা যা জানেন, তা হলো উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উড়োজাহাজটি নির্ধারিত বিমানবন্দরে অবতরণ করেনি।

স্থানীয় একটি এভিয়েশন কোম্পানি উড়োজাহাজটি পরিচালনা করে আসছিল। উড়োজাহাজটিতে থাকা যাত্রীদের মধ্যে শিশুও আছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে।

উড়োজাহাজটির পরিণতি কী হয়েছে, সে সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্র সংবাদ সংস্থা তাসকে বলেছে, উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। আরেকটি সূত্র সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, পালানার আশপাশে অবস্থিত একটি খনির কাছে উড়োজাহাজটি পড়ে থাকতে পারে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর