April 13, 2026, 5:48 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য, দুইদিনে ২৮৭ জনের জরিমানা

মোঃ রাকিব হোসেন,স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার ও শুক্রবার এই দুইদিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে, সেজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় দুই দিনে ৫ জনকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৮৭ জনকে ২ লক্ষ ৭০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘোরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে সচেতন করছে প্রশাসন।
এদিকে জেলার অধিকংশ ব্যবসা প্রতিষ্ঠানসহ বিপণী বিতান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অটোরিকশা, সিএনজি ব্যক্তিগত যানবাহনসহ সকল প্রকার গণপরিবহন।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের পক্ষ থেকে ২১টি চেকপোস্টের পাশাপাশি ১১টি মোবাইল টিম কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হচ্ছে না।
Share Button

     এ জাতীয় আরো খবর