April 7, 2026, 10:01 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

দেশে চলাচলে বিধিনিষেধে ভোগান্তিতে চাকুরিজীবীরা

রাকিব হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
 করোনা পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকাল ৬টা থেকে চলমান বিধিনিষেধ জোরদার করা হয়েছে। এই বিধিনিষেধ চলবে পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত।
বিধিনিষেধে সরকারি বেসরকারি অফিস খোলা রাখা হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহণ। ফলে অফিস থেকে বাসায় যেতে চরম ভোগান্তির শিকার হয়েছেন চাকুরিজীবীরা। রিকশা চলাচল নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও দ্বিগুণ ভাড়া নিচ্ছেন  চালকেরা। তবে ব্যক্তিগত গাড়ি চলাচলে কোনো বাধা নেই।
কেউ বের হয়েছেন অফিসের উদ্দেশে, কেউবা ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে বের হয়েই ভোগান্তির মুখে। গণপরিবহন নেই। আছে শুধু ব্যক্তিগত গাড়ি আর রিকশাও মোটরসাইকেল চলতে দেখা গেছে পুলিশের সামনে দিয়ে।
ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন যানবাহন পাচ্ছেন না মানুষ। রাস্তায় যে কোনো গাড়ি দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন তারা।
করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় সোমবার থেকে বিধিনিষেধ জোরদার কর সীমিত পরিসরে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। যা বৃহস্পতিবার থেকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা জানানো হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর