April 14, 2026, 10:44 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আইপিএলের ‘চমক’ সন্দ্বীপ লামিচ্যান

স্পোর্টস ডেস্কঃ

mostbet

ছবিঃ সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম আইপিএল। এই টুর্নামেন্ট থেকে বিশ্ব ক্রিকেটের নজর কাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। পেয়েছেন তারকাখ্যাতি। আর সেই তালিকায় এবার নাম লেখানোর সুযোগ পাচ্ছেন এবার নেপালি ক্রিকেটার সন্দ্বীপ লামিচ্যান।

প্রতিভাবান এই উদীয়মান লেগস্পিনারকে লুফে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। নিলাম পর্বে একমাত্র খেলোয়াড় হিসেবে নেপালকে প্রতিনিধিত্ব করেন সন্দ্বীপ লামিচ্যান। নেপালের অার কাউকে চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।

১৭ বছর বয়সী তরুণের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। ওই দামেই তাকে পেয়েছে দিল্লি। এবার একাদশে সুযোগ পেলে নিজের সামর্থ্যের জানান দিতে হবে তাকে।

‘ক্রিকইনফো’তে সন্দ্বীপের প্রোফাইল বলছে, এখনো প্রথম শ্রেণির লংগার ভার্সনের ক্রিকেট খেলেননি তিনি। ৯টি সীমিত ওভারের লিস্ট ‘এ’ ম্যাচে উইকেট নিয়েছেন ১২টি। গড় ২৮.২৫। ইকোনোমি ৪.৫৯। সেরা বোলিং ফিগার ৩/৪৮।

Share Button

     এ জাতীয় আরো খবর