April 6, 2026, 10:14 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ

 মোঃমকসুদ মিয়া,হবিগঞ্জ সদর জেলা প্রতিনিধি::

আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের প্রিয়তোষ দাস ওরফে পরিতোষ (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে ওই কিশোরীর পিতা বাদী

mostbet

হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে বদলপুর ইউনিয়ন থেকে ধর্ষক পরিতোষ দাশকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কাটাকালি গ্রামের নিত্যলাল দাসের পুত্র প্রিয়তোষ দাস ওরফে পরিতোষ একই গ্রামের সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির জনৈক কিশোরী ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে তোলে। এরপর থেকে প্রিয়তোষ বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ করে। গত ২৪ জুন বৃহস্পতিবার কিশোরীকে বিয়ে করার কথা বলে হবিগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় পরিতোষ। পথিমধ্যে কৈয়ারঢালা (সুইচগেইট) নামক এলাকায় কিশোরীকে আবারও ধর্ষণ করে প্রিয়তোষ। এই সময় কিশোরী অসুস্থ হয়ে পড়লে প্রিয়তোষ তাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর পিতা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে পরিতোষ নামের এক যুবককে গ্রেফতার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর