April 7, 2026, 9:58 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পীরগঞ্জে প্রেমের টানে একই গ্রামের ২মেয়েকে নিয়ে উধাও ট্রাক্টর ড্রাইভার!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

mostbet


প্রেম মানে না জাতি কুল, মানে না শাসন বারণ। আর প্রেমের শেষ পরিণাম বিয়ে। তাই প্রেমকে চির অম্লান করে রাখতে এক ট্রাক্টর চালক ৯ম শ্রেণী পড়ুয়া চাচাতো জ্যাঠাতো দু’বোনকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ পৌরসভাস্থ রায়পুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্র জানায়, নিয়ামতপুর গ্রামের ইকরামুল হোসেনের পুত্র ট্রাক্টর চালক শিপন মিয়া (১৯)র সাথে একই গ্রামের ৯ম শ্রেণী পড়ুয়াা চাচাতো জ্যাঠাতো দু’বোনের ত্রিমুখী প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রায় এক বছর ধরে। গ্রাম্য সম্পর্কে শিপন ও দু’ছাত্রী চাচা ভাতিজি। তারা দু’বোন পীরগঞ্জ শেখ হাসিনা আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
শনিবার বিকালে দু’বোন তাদের পরিবারকে মার্কেট করার ছলনা দিয়ে শঠিবাড়ী হাটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এদিকে প্রমিক শিপন মিয়া মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পূর্বপরিকল্পনা অনুযায়ী দু’প্রেমিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এ ব্যাপারে রোববার সকালে পৌর কমিশনার মোশারফ হোসেন মিঠু’র সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পুলিশের সহায়তায় দ্রুত ওই ৩ তরুণ তরুণীকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

Share Button

     এ জাতীয় আরো খবর