-
- অপরাধ, লিড নিউজ, সারাদেশে
- যশোরে র্যাবের পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
- আপডেট সময় June, 27, 2021, 10:33 pm
- 248 বার পড়া হয়েছে
যশোরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুর্টারগান ও ৪শ’৮০ পিছ ইয়াবা সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার দিবাগতরাতে যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসানের নেতৃত্বে একটি টিম যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালায়।
একপর্যায় শান্তি কমিটির অফিসের উত্তর পাশের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
অন্যদিকে,এরআগে একই টিম ঝিকরগাছা উপজেলার বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে বারাকপুর গ্রামের রবিউলের ছেলে আজিজুর রহমান ওরফে রিয়নকে আটক করে। এসময় তার কাছথেকে ৪শ’৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
এ জাতীয় আরো খবর