April 6, 2026, 4:34 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ফ্লয়েড হত্যায় পুলিশ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

 

যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার এই দণ্ড ঘোষণা করেন বিচারক। সাজা ঘোষণা করে বিচারক বলেন, এই সাজা আস্থা ও কর্তৃত্বের অবস্থানের অপব্যবহার এবং ফ্লয়েডের প্রতি নিষ্ঠুরতা দেখানোর ভিত্তিতে প্রদান করা হলো।

ফ্লয়েডের পরিবার ও সমর্থকরা এই সাজাকে স্বাগত জানিয়েছেন। যথার্থ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

গত বছরের মে মাসে জাল নোট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে থাকার সময় মারা যান ৪৬ বছর বয়সী আফ্রিকান আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড।

৪৪ বছর বয়সী শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনকে তার মৃত্যুর জন্য অভিযুক্ত করা হয়। চাওভিনকে শিকারী অপরাধী হিসেবে নিবন্ধিত করার কথা বলা হয় এবং তার উপর সারাজীবনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়।

আরো তিনজন অফিসারের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ আনা হয়।

ফ্লয়েডের ঘাড়ে চাওভিনের হাঁটু গেড়ে বসে থাকার ৯ মিনিটের ভিডিও সাড়া বিশ্বে সমালোচনার ঝড় তোলে। সেসময় ফ্লয়েড বারবার আকুতি জানিয়ে বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু তাতে মন গলেনি ঘাড়ে চেপে বসা পুলিশ কর্মকর্তার।

ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন, যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর