April 6, 2026, 11:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

ডিটেকটিভ ডেস্কঃঃ
গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীর হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

mostbet

বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলেন- টঙ্গীর আরিচপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া (৩৪), সুজন মিয়া (২৪) ও সুজনের স্ত্রী রুপালি (২১)।

স্থানীয়রা জানান, আরিচপুরে জননী টেইলার্সে রাতে তারা কাজ করছিলেন। হঠাৎ কিশোর গ্যাংয়ের প্রধান পারভেজ বাহিনীসহ বেশ কয়েকজন কিশোর টেইলার্সে এসে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপালে তারা আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ যুগান্তরকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর