April 7, 2026, 8:36 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রফিকুল আবারও রিমান্ডে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় গ্রেফতার ধর্মীয় আলোচক রফিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালতে তার এ রিমান্ড মঞ্জুর হয়।

এদিন ভার্চুয়ালি কারাগার থেকে রফিকুলকে আদালতে হাজির দেখানো হয়।  এর পর পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রফিকুল ইসলাম কারাগারে ছিলেন। তাকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখানো হয়।  এর পর আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।  পরে তার ১০ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।  শুনানি শেষ বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করে মিছিলে সংঘর্ষের ঘটনার সময় পুলিশ তাকে আটক করে।  এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এর পর গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যা ব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে আছেন। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর