April 15, 2026, 6:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটায় গুরুতর আহত-৩ আশংঙ্কাজনক-১

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটায় গুরুতর আহত-৩ আশংঙ্কাজনক-১
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর

mostbet

 

দিনাজপুরের নবাবগঞ্জের দাউদপুর বাজারের নবাবগঞ্জ -ভাদুরিয়া সড়কে বেলা সাড়ে ১১টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়  বৃদ্ধা মহিলাসহ অন্তত ৩জন গুরুতর আহত হয়েছে। তার মধ্যে বৃদ্ধা মহিলার অবস্থা আশংঙ্কা জনক।

শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জের দাউদপুর বাজারের কাশেম মেকারের বাড়ীর সামনে পাকা রাস্তায় বালু বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেল আরহির ধাক্কা লাগলে মোটর সাইকেল আরহি যাত্রীসহ পাকা রাস্তায় পড়ে যায়। ট্রলি চালক নিয়ন্ত্রন হারিয়ে দুই যাত্রীর উপর দিয়ে ট্রলি চালিয়ে দিলে মোটর সাইকেল চালক ইব্রাহিম(২৪) পিতা-জাহিদুল গ্রাম আখিরা এবং মোটর সাইকেল আরোহী ওয়াজেদা বেগম(৫০)স্বামী-সলতান(ভ্যান চালক), রাখেবা(৫)পিতা-রাশেদুল গ্রাম-শ্যামপুর,গুরুতর আহত হন। আহতদের সাথে সাথেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওয়াজেদা বেগম(৫০)এর অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে কর্তব্যরত ডাক্তার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করেন। নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রলি চালক পলাতক রয়েছে তবে ট্রলির মালিক আহতদের চিকিৎসার ভার বহন করছেন।ট্রলি মালিকের নাম রাজু পিতা- কাশেম বাড়ী দাউদপুর বাজার বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে পাওয়া খবর অনুযায়ী একটি বালু বোঝাই ট্রলি দ্রুত বেগে আসছিল, মোটর সাইকেলে ৪জন যাত্রী নিয়ে বিপরীত দিক থেকে আসছিল ঐ মোটর সাইকেল চালক। তারা পার্শবর্তী আখিরা গ্রামে রোগী দেখে আসছিল। পথে দুর্ঘটনার শিকার হন তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর