April 8, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়িয়ে আগামীকাল প্রজ্ঞাপন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ আরো ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি হচ্ছে কাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সার্বিক অবস্থা বিবেচনায় বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিধি-নিষেধের বর্ধিত মেয়াদ বহাল থাকবে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করা হবে।

তিনি বলেন, করোনা শনাক্তের হার কমার পর আবার বৃদ্ধি পাওয়ায় সরকার চিন্তিত। আগামী ২২ থেকে ২৬ মে পর্যন্ত এই হার আরও বাড়তে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এছাড়া যারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তাদের ঢাকায় ফেরা নিয়েও একটি সিদ্ধান্ত আসবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকার কিকি উদ্যোগ গ্রহণ করতে পারে সেবিষয়ে দ্রুতই দিক নির্দেশনা আসবে বলে জানান তিনি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর