April 7, 2026, 7:09 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চীনের ৪ থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

চীন থেকে সিনোফার্মের চার থেকে পাঁচ কোটি করোনার টিকা কিনতে চায় সরকার। এনিয়ে দু-দেশের মধ্যে দাপ্তরিক কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে রেমডিসিভিরসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে এ-কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে চীন বাংলাদেশে তাদের টিকার ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিলো। কিন্তু তাতে রাজি হয়নি বাংলাদেশ।

একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দেয়ার পরই সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের জন্য কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

তাই সরকার সিদ্ধান্ত নিতে দেরি করেছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, চীনের উপহার দেয়া ৫ লাখ ডোজ ভ্যাকসিন আনতে সকালে চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আগামীকাল এসব ভ্যাকসিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর