April 12, 2026, 5:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শ্রীমঙ্গলে ১ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চশমা—সানগ্লাস আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় এক কোটি ২৫ লাখ টাকার ভারতীয় চশমা ও সানগ্লাস আটক করেছে ডিবি পুলিশ। চশমাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারির দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে এ সময় পণ্য পরিবহনে গাড়ি চালককে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মে)  মৌলভীবাজারের পুলিশ সুপারের অফিস প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার—ইন—চার্জ (ওসি) বদিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, শুক্রবার (৭ মে) ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার বিদ্যাবিলের মংলাম এলাকা থেকে ভারতীয় চশমা ও সানগ্লাস উদ্ধার করে। ২১ বস্তায় ৯৩২ কার্টুনে ১৮ হাজার ৮৫২ পিছ চশমা ও গ্লাস রয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে গাড়ি চালককে আটক করা সম্ভব হয়েছে।  তিনি বলেন, আমাদের মনে হচ্ছে গাড়িচালক এ ঘটনায় জড়িত থাকতে পারে। যে মালামাল আটক করা হয়েছে তার বাজার মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। আটক চালক এবং মালামাল কোর্টে চালান দেওয়া হবে। তার আগে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।  প্রেস বিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মুজাহিদুল ইসলাম, ডিআইও—১ মোহাম্মদ আবু তাহের, ডিবি পুলিশের অফিসার—ইন—চার্জ (ওসি) বদিউজ্জামান প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর