March 22, 2026, 5:08 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

আইপিএল স্থগিতে ক্ষতি ২৮৮১ কোটি টাকা

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জন্য ভীষণ অর্থকরি টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এবার আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে যাওয়ায় ২ হাজার ৫০০ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৮৮১ কোটি টাকা লোকসানের সম্মুখীন হয়েছে বিসিসিআই। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী দ্য টেলিগ্রাফকে এ তথ্য জানিয়েছেন।

গাঙ্গুলী বলেন, ‘অনেক কিছু বদলাতে হবে। আইপিএল স্থগিত করা হয়েছে মাত্র এক দিন হলো। আমাদের অন্য বোর্ডগুলোর সঙ্গে কথা বলতে হবে এবং দেখতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ফাঁকা আছে কি না। অনেক কিছুই এর সঙ্গে জড়িত এবং ধীরে ধীরে আমরা সেগুলো নিয়ে কাজ করব। যদি আইপিএল আয়োজন করতে না পারি, তাহলে প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি (৩৪ কোটি ডলার) হারাব। এটাও প্রাথমিক হিসাব।’

গত বুধবার অবশ্য বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল আর্থিক ক্ষতির প্রসঙ্গে রয়টার্সকে বলেছিলেন, ‘আনুমানিক দুই হাজার কোটি রুপি হারাতে পারি আমরা। ডলারে অঙ্কটির মূল্যমান প্রায় ২৭ কোটি ডলার। নানা রকম চুক্তির বাধ্যবাধকতা থাকায় এখনো আমরা (লোকসানের) সঠিক অঙ্কটা হিসাব কষে বের করতে পারিনি।’

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর