April 7, 2026, 11:07 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ঈদের আগে অস্থির নিত্যপণ্যের বাজার

ডিটেকটিভ ডেস্কঃঃ
ঈদ সামনে রেখে আবার অস্থিতিশীল বাজার। দাম বেড়েছে ভোজ্যতেল, চিনি, ডাল, মসলা আর মুরগির। বিক্রি বেড়েছে পোলাও-এর চাল, সেমাইয়ের। এসবের দামও গত বছরের তুলনায় বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম বাড়ার জন্য চাহিদা বৃদ্ধি আর সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

mostbet

নানা চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভোজ্যতেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারে ৫ টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন আর পাম অয়েল। মসুর ডাল কেজিতে বেড়েছে ২ থেকে চার টাকা আর খোলা চিনি কেজিতে দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

দুই সপ্তাহ আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৩০ টাকায়। দাম বেড়ে এখন ১৬০ টাকা। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে সোনালি আর দেশি মুরগির দাম। লকডাউনের কারণে হোটেল-রেস্তোরাঁয় চাহিদা কমায় বিভিন্ন ধরনের মসলার দাম ক্রেতাদের নাগালের মধ্যে এলেও, ঈদকে সামনে রেখে আবারও বেড়েছে। এলাচি, জিরা, দারুচিনি ও লবঙ্গসহ বিভিন্ন ধরনের মসলার মানভেদে দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

ঈদ এলেই বাড়ে সেমাই আর পোলাও-এর চালের চাহিদা। এসবের দামও তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। উৎসবকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের দাম বাড়া নিয়ন্ত্রণে সরকারের তদারকির দাবিও জানান তারা।

এদিকে বাজারে সবজির সরবরাহে ঘাটতি না থাকলেও দাম চড়া। কেজিতে ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। লকডাউনের কারণে বাড়তি পরিবহন খরচ এর কারণ, বলছেন বিক্রেতারা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর