April 8, 2026, 5:10 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আগামী সপ্তাহে আসবে চীনের টিকা

ডিটেকটিভ ডেস্কঃঃ

রাশিয়ার আগেই আসছে চীনের করোনার টিকা। ঈদের আগে উপহারের চালান, তারপর বাংলাদেশের কেনা টিকা পাঠাবে বেইজিং। তবে ১০ দিনের সরকারি ছুটি চলায় রাশিয়া থেকে টিকা আসতে কিছুটা দেরি হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়া অক্সফোর্ডের টিকা ভারত ছাড়া অন্যদেশ থেকে আনার চেষ্টাও চলমান আছে।

mostbet

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ভারতের সিরাম থেকে টিকা আসতে দেরি হওয়ায়, চীন ও রাশিয়া থেকে আমদানির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নেয়া হচ্ছে দেশেই উৎপাদনের প্রস্তুতি।

পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীন উপহারের টিকা আসবে আগামী সপ্তাহেই। রাশিয়া থেকে কেনা টিকার সর্বশেষ অবস্থাও জানান তিনি।

তিনি আরো জানান, ঘাটতি মেটাতে ভারত ছাড়াও অন্যদেশ থেকে অক্সফোর্ডের টিকা আনার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে।

সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও কয়েকটি প্রতিষ্ঠান নানা দেশ থেকে টিকা আমাদানির চেষ্টা করছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর