April 9, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

mostbet

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১৬ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গত ০৩ মে, ২০২১ খ্রিঃ তারিখ ১০:৩০ ঘটিকা হতে ১৮:২০ ঘটিকা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার (মিষ্টি, আইস ক্রিম, বিস্কুট ইত্যাদি) উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৬,২৫,০০০ (ষোল লক্ষ পঁচিশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা মূল্যের অনুমোদনহীন ভেজাল খাবার ধ্বংস করা হয়।

বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর