March 24, 2026, 3:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অনলাইনে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ডিটেকটিভ ডেস্কঃঃ


করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। বেশিরভাগ শিক্ষার্থীই ঘরবন্দি। মনোবজ্ঞিানীরা বলছেন, দীর্ঘ সময় স্কুলের বাইরে থাকার কারণে অনেক শিশুর মধ্যেই আচরণগত পরিবর্তন আসতে পারে। এতে বিষন্ন হয়ে পড়ছে শিক্ষার্থীরা।

করোনায় দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় অনলাইনে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের। তাই বাড়তি সময় দেয়ার পরামর্শ অভিভাবকদের।

দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তিহা এবং তাথৈর সময় কাটে বাসায় খেলাধূলা আর পড়াশোনা করে। কিন্তু কতদিন আর এমন ভাল লাগে। অনেক শিশু ভর্তি হলেও জীবনের প্রথম স্কুল দেখারই সুযোগ পায়নি।

এর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানই অনলাইনে ক্লাস পরিচালনা করছে। চিকিৎসা মনোবিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, অনলাইন ক্লাসের কারণে শিশুদের মোবাইল এবং ইন্টানেটের প্রতি আসক্তি বাড়তে পারে।

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর কলেজ জীবন বলতে এখন পর্যন্ত অনলাইন ক্লাসই বোঝায় এই পর্যায়ের শিক্ষার্থীদের।

মনোবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘদিন এভাবে বাসায় থেকে শিক্ষার্থীরা বিষন্ন হয়ে পড়ছে। তাই অভিভাবকদের বাড়তি সময় দিতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা যেন অনলাইনে আসক্ত হয়ে না পড়ে সেদিকেও নজর রাখতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকিব-উল-হক বলেন, অনেক বাবা-মাই তাদের কাছে আসছেন যারা বলছেন যে, প্রযুক্তি আসক্তি বাড়ছে। এছাড়াও সন্তানদের মধ্যে আরো অনেক আচরণগত নানা পরিবর্তন লক্ষ্য করার কথা বলছেন বাবা মায়েরা।

এজন্য অভিভাবকদের শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তাদের পাশে থাকার আহ্বান মনোবিজ্ঞানীদের।

সমাজবিজ্ঞানীরা বলছেন, করোনাভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে শিশুদের মানসিক এবং সামাজিক উন্নয়ন ও বিকাশে বাবা-মাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর