April 9, 2026, 12:06 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা উদ্ধার’ গ্রেফতার-৪

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
অস্ত্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল ও সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের আরেকটি অপারেশনিক দল পৃথক পৃথকভাবে দু’টি অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে, অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে দ্বিতীয় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
প্রথম অভিযান : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর আওতাধীন সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশনিক দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গত মঙ্গলবার (০৩ নভেম্বর) ২০২০ ইং তারিখ দিবাগত রাত ১০টা ১৫ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন ঠাকুর লক্ষীকোল গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সেই সময় র‍্যাব-৫ এর অভিযানে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ১০ কেজি গাঁজা, (খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০১ টি সিম কার্ড, উদ্ধার করা হয়। অভিযাানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলো,  মোঃ শাহিন আলী (২৪), পিতা- মৃত আসাদ আলী, সাং- ঠাকুর লক্ষীকোল, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর। ধৃত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটকের পর তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দ্বিতীয় অভিযান : নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক দল বুধবার (০৪ নভেম্বর) ২০২০ ইং তারিখ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল সাকিনস্থ ঢাকা বাস ষ্ট্যান্ড এলাকায় অপারেশন পরিচালনা করেন। সেই সময় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় গ্রেফতার লকৃত মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ৭০০ গ্রাম হেরোইন, (খ) ০৫ টি মোবাইল ফোন, (গ) ০৭ টি সীমকার্ড, (ঘ) ০২ টি মেমোরীকার্ড, (ঘ) ০২ টি ট্রাভেল ব্যাগ, (ঙ) ০২ টি ওয়েট মেশিন, (চ) নগদ ১৩,০০০/- (তের হাজার) টাকা উদ্ধার করা হয়।
অভিযাানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো, ১। মোঃ কামরুজ্জামান (২৩), পিতা- মৃত মিলন, সাং- সাগুয়ান, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, ২। মোঃ জহুরুল ইসলাম (৩৮), পিতা- মো সাইফুল ইসলাম, সাং- চরআলাতলী, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ খায়রুল ইসলাম (৪০), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং- আমতলীপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী। ধৃত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটকের পর তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উল্লেখ্য, অভিযান ২’টি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ ০৪ (চার) মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি বুধবার (০৪ নভেম্বর) ২০২০ ইং তারিখ গভীর রাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ পুলিশ অধিনায়কের কার্যালয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সিপিএসসি, মোল্লাপাড়া, রাজশাহী ক্যাম্প কতৃক  এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর