April 12, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঝিকরগাছায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ইয়ানূর রহমানঃঃ
যশোরের ঝিকরগাছায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পুতুল দাস (১৭)
নামক এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাপুর সুইপার পল্লীতে স্বামী প্রদীপ দাস
শয়নকক্ষে তার গায়ে আগুন দিলে হাসপাতালে নেবার পথে মৃত্যু হয়।
বছর খানেক আগে শার্শার বাগআঁচড়ার মৃত সাধন দাসের মেয়ে পুতুল দাসকে বিয়ে
করেন প্রদীপ দাস। প্রদীপ দাস উপজেলার রাজাপুর সুইপার পল্লীর কিশোর দাসের
পালিত ছেলে।
প্রতিবেশী যিতিন্দ্র দাস জানান, রাত ১১টার দিকে পুতুলের চিৎকার শুনে এসে
দেখে ঘরের মধ্যে আগুন জ্বলছে। তখন ঘরের দরজার তালা খোলার জন্য প্রদীপকে
ডাকলে সে বলেন চাবি পাচ্ছিনা। দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখেন পুতুলের সারা
গায়ে আগুন জ্বলছে। তখন প্রদীপ পুতুলের গায়ের আগুন নেভাতে চেষ্টা করেন।
প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে যশোর ২৫০ শয্য
জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা নেবার পথে তার মৃত্যু হয়।
নিহত পুতুলের মা পুষ্প দাস জানান, প্রদীপ সব সময় নেশা করে পুতুলকে মারধর
করত। আগেও দুইবার তার মেয়েকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল।
নিহত পুতুল দাসের মামী লক্ষীদাসী জানান, মৃত্যুর আগে পুতুল জানায়
প্রদীপের সাথে তার ঝগড়া হলে সে তাকে বলেছিল আমাকে ভালবাসলে তুই গায়ে আগুন
দে। তাই গায়ে আগুন দিয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুতুল দাস নিজে গায়ে আগুন
দিলেও প্রদীপ না নিভিয়ে ঘর বন্ধ করে বসে থাকার বিষয়টি রহস্যজনক। প্রদীপ
দাসেরও দুই হাত পুড়ে গেছে। সে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্য জেনারেল
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল)
জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর