April 9, 2026, 2:19 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

র‍্যাব-৫ এর অভিযানে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০২ মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধানঃঃ
মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের অপারেশনিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার (০৩ নভেম্বর) ২০২০ ইং তারিখ ০০:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অপারেশনটি রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী চক সিংগা গ্রামস্থ এলাকায় পরিচালনা করে মোটরবাইকসহ অবৈধ ফেন্সিডিল উদ্ধার পূর্বক দু’জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। সেই সময় আটককৃত মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ৪৩ বোতল ফেন্সিডিল, (খ) ০১ টি মোটরসাইকেল, (গ) ০২ টি মোবাইল ফোন, (ঘ) ০৩ টি সিম কার্ড, (ঙ) ০১ টি মেমোরী কার্ড উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে আটককৃত আসামীরা হলো, ১। মোঃ আব্দুল জব্বার (২৫), পিতা- আব্দুল মজিদ, সাং- আড়ানী মাস্টার পাড়া, ২। মোঃ মোশারফ হোসেন @ জিকু (২৫), পিতা- মজনু, সাং- আড়ানী চক সিংগা, উভয়ের থানা- বাঘা, জেলা- রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় র‌্যাবের সদস্যরা মাদক ব্যবসায়ীদের হাতেনাতে আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করেন। পরে রাজশাহী জেলার বাঘা থানায় দেশের প্রচলিত আইন অনুযায়ী আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, চলমান অভিযানে অবৈধ ফেন্সিডিল ও মোটরবাইকসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধারের বিষয়টি মঙ্গলবার (০৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর