April 8, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোর হাসপাতালে গলায় অস্ত্রোপাচারের সময় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃঃ

mostbet

নাটোর সদর হাসপাতালে গলায় আটকানো বাঁশি অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারনের সময় আরিফুল ইসলাম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২রা নভেম্বর) সকালে বাশি বাজানোর সময় সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের খোদাবক্সের ছেলে ও গুরুদাসপুরের খোলাকান্তনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র আরিফুলের গলায় ঢুকে আটকে যায়। তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার জরুরী বিভাগেই শিশুটির গলায় অস্ত্রোপাচার শুরু করেন। এতে শিশু আরিফের মৃত্যু হয়।

তবে কর্তব্যরত ডাক্তার নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোঃ রাসেল বলেছেন, শিশুটির শ্বাসনালীতে কৃত্তিম নল স্থাপনের সময় অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি দাবী করে বলেন, হাসপাতালের জরুরী ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর