April 9, 2026, 8:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শার্শায় ৯টি নাইন এমএম পিস্তল গুলি ম্যাগজিনসহ ইউপি সদস্য গ্রেফতার

ইয়ানূর রহমানঃঃ

mostbet

যশোরের শার্শায় সীমান্তে ৯টি নাইন এমএম পিস্তল, ১৯টি
ম্যাগাজিন ও ৪৯ রাউন্ড গুলিসহ হবিবর রহমান নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার
করেছে র‌্যাব সদস্যরা। বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে
শুক্রবার দুপুরে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব -৬ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সরোয়ার হুসাইন জানান, ভারত
থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান পাচার করে পুটখালীতে মজুদ করা হচ্ছে-
এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা পুটখালী ইউপি মেম্বার হবিবর রহমানের
বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ১৯টি ম্যাগাজিন ও
৪৯ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

আটক হবিবর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন
পরিষদের নির্বাচিত সদস্য। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত বলে
র‌্যাব জানায়। জিজ্ঞাসাবাদ শেষে আটক হবিবর রহমানকে মামলা দিয়ে বেনাপোল
পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে লে. কর্নেল সরোয়ার হুসাইন জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর