April 9, 2026, 1:01 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক-৪১

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহী নগর পুলিশের অভিযানে ৪১ জনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার (৩০শে অক্টোবর) ভোর পর্যন্ত তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গোলাম রুহুল কুদ্দুস।
অভিযান চলাকালীন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানায়-১০ জন, রাজপাড়া থানায়-০৬ জন, চন্দ্রিমা থানায়-০৩ জন, মতিহার থানায়-০৪ জন, কাটাখালী থানায়-০৪ জন, বেলপুকুর থানায়-০৩ জন, শাহমখদুম থানায়-০১ জন, এয়ারপোর্ট থানায়-০১ জন, পবা থানায়-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানায়-০২ জন ও দামকুড়া থানায়-০২ জনকে আটক করা হয়।
উল্লেখিত আসামীদের মধ্যে যথাক্রমে, ১৯ জন ওয়ারেন্টভূক্ত, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৯ জন গ্রেফতার করতে সক্ষম হন।
আটককৃত আসামীদের বিরদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শুক্রবার (৩০শে অক্টোবর) দুপুর ১২ টার দিকে তাদেরকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর