April 9, 2026, 6:00 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লামায় বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে

ইসমাইলুল করিম,বান্দরবান প্রতিনিধিঃঃ
ফ্রান্সে বিশ্বনবী হরযত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লামা বাজার সহ উপজেলার কমপক্ষে ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সকল তোহীদি জনতা সমাবেত হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি লামা পৌর বাস টার্মিনাল মাঠে গিয়ে মিলিত হয়।
জুমার নামাজের পর লামা উপজেলা সকল তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এই মিছিল ও সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুসল্লিরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
পরে লামা পৌর বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ ইব্রাহিম, লামা কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল হক। সমাপনী মোনাজাত ও বক্তব্য রাখেন লামা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খলিলুর রহমান।
এদিকে এই বিষয়টি নিয়ে লামা উপজেলার ৭টি ইউনিয়নের কমপক্ষে আরো ১৪টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর