April 16, 2026, 3:01 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে গলায় ওড়না পেচিয়ে নবম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর)::
যশোরের কেশবপুরে ঝুমুর দেবনাথ নামের এক নবম শ্রেণির ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রহ্মকাটী গ্রামে। সে ওই গ্রামের অসীম দেবনাথের মেয়ে। পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটী গ্রামে অসীম দেবনাথের মেয়ে ঝুমুর দেবনাথ (১৩) বৃহস্পতিবার বিকেলে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকেরা তাকে দ্রুত কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। সে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর