April 9, 2026, 4:29 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

র‍্যাব-৫ এর অভিযানে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার’ গ্রেফতার-২

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
অস্ত্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন র‍্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ান (র‍্যাব)। এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশনিক দল পৃথক পৃথকভাবে দু’টি অভিযান পরিচালনা করেন। প্রথম অভিযানে ওয়ান শুটারগান পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং দ্বিতীয় অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানটি, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার (২৮ অক্টোবর) ২০২০ ইং তারিখ বেলা ৩ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ছোটজামবাড়িয়া গ্রামস্থ জামবাড়িযা উচ্চ বিদ্যালয়ের মাঠে অপারেশন পরিচালনা করেন। সেই সময় ০১ টি ওয়ান শুটারগান পিস্তলসহ একজন অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ী হলো, সোহাগ আলম (২৭), পিতা- মোঃ হানিফ, সাং- আদমপুর, থানা- ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। অভিযান চলাকালীন সময় উক্ত অস্ত্র ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ০১ টি ওয়ান শুটারগান পিস্তল, (গ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০২টি সীমকার্ড, (ঘ) ০২ টি মেমোরীকার্ড জব্দ করা হয়। উপরোক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২০ ইং তারিখ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সেই সময় বিপুল পরিমাণ গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানটি, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় পরিচালনা করে, মাদক ব্যাবসায়ী মোঃ নাজিম উদ্দিন (৩৩), পিতা- মোঃ আঃ সামাদ, সাং- রানীনগর হঠাৎপাড়া, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ০৫ কেজি গাঁজা, (খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০১ টি সীমকার্ড, (ঘ) ০১ টি মেমোরীকার্ড, (ঙ) ০১ টি টিকেট, (চ) ০১ টি ব্যাগ জব্দ করা হয়। উপরোক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, পৃথকভাবে অভিযান দুই’টি পরিচালনা করে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ বৃহস্পতিবার (২৯শে অক্টোবর) ২০২০ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বাংলাদেশ পুলিশ অধিনায়কের কার্যালয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সিপিএসসি, মোল্লাপাড়া, রাজশাহী ক্যাম্প কতৃক  ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর