April 13, 2026, 2:51 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জেলা প্রশাসক এর অভিযানে শিবগঞ্জে অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর বোগলাউড়ি, দশরশিয়া, চরপাকা ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৭শে অক্টোবর) ২০২০ ইং সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
জব্দকৃত জালগুলো উপজেলার বোগলাউড়ি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কিছু সংখ্যক মা ইলিশ মাছ জব্দ করে নদীতে ছেড়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ। অভিযানে মোবাইল কোর্টে পরিচালনায় শিবগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
উপরোক্ত অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল-রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ফিসারিজ কোয়ারেণ্টাইন অফিসার হাফিজুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা আইনুদ্দিন হক ও দপ্তরের বিভিন্ন কর্মচারীবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।
Share Button

     এ জাতীয় আরো খবর