বুলবুল আহমদ::
র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে ১৫০পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানাযায়, গত শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলের লেঃ কমান্ডার ফয়সল আহমদ, এএসপি মোঃআব্দুল্লাহ যৌথ নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামস্থ্য হক মিয়ার বাড়ির সামনের কাচা রাস্তার উপর থেকে ১৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার কলাগাঁও গ্রামের মৃত বাবর আলীর পুত্র আব্দুুর রশিদ (৩০)কে গ্রেফতার করে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।