April 13, 2026, 7:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কেশবপুরে চোরাই মটর ভ্যানসহ পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিসহ ৬ জন আটক

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)ঃঃ

যশোরের কেশবপুরে চোরাই মোটর ভ্যানসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্য ও ক্রয় বিক্রয় সিন্ডিকেট প্রধান কেশবপুর পৌরসভার ২নং ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিসহ ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে । উদ্ধার হয়েছে ৭টি ভ্যান ও ৪টি ব্যাটারী ও ভ্যান বিক্রির নগদ ২৩ হাজার টাকা।! থানা পুলিশ সোমবার আটককৃতদের আদালতে সোপর্দ করেছে।

mostbet

থানা পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের আলতাপোল ধোপাপাড়া এলাকা থেকে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মোশারফ গাজীর ছেলে আন্তঃজেলা ভ্যান চোর সিন্ডিকেটের সদস্য আসিফ গাজীকে ১টি চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ পুলিশ গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তিতে পুলিশ সোমবার দুপুরে কেশবপুর শহরের ত্রিমোহিনী সড়কের খাদ্য গুদাম এলাকায় পুরানো ভ্যান ক্রয় ও বিক্রয়কারী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের দোকান থেকে ৭টি ভ্যান ও ৪টি ব্যাটারি ও নগদ ২৩ হাজার টাকাসহ পুলিশ তাকে আটক করে। হাবিবুর রহমান পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য ঝিকরা গ্রামের শাহাজান মোড়ল (৪৫), বসুন্তিয়া গ্রামের রাহাজান সরদার (৩৮), জাহাঙ্গীর সরদার (৫০), ও আনসার আরী সরদারকে আটক করে।
মামলার তদন্তকারি কর্মকর্তা কেশবপুর থানার এস আই আজিজুর রহমান, পৌর শহরের ধোপাপাড়া মসজিদের সামনে থেকে চোরাই ভ্যানসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সদস্য আসিফ গাজীকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে চোরাই ভ্যান ক্রয়-বিক্রয়ের অভিযোগে আটক করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভ্যান চোর আসিফ এর স্ববীকারোক্তিতে চোরাই ভ্যান ক্রয়-বিক্রয়ের অভিযোগে হাবিবুর রহমানকে ও আন্ত জেলা চোর চক্রের সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর