April 13, 2026, 3:51 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইসলামপুরে মা ইলিশ ধরায় দুই জেলের কারাদন্ড

শামীম আলম , জামালপুরঃঃ

mostbet

নিষেধাজ্ঞা অমান্য করে জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে মাছ শিকার করায় দুই জেলেকে এক মাস ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের নিকট থেকে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
ইসলামপুর উপজেলার নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান খান জানান, উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুনাপাড়ায় যমুনা নদীতে রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুনাপাড়া এলাকার কেরাত উল্লাহ’র ছেলে ফরিদ উদ্দিন(২৬) কে একমাস ও জরিপ মন্ডলের ছেলে ইন্নাত আলী(৩২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার ভোরে ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেয়া হয়। জব্দকৃত এক হাজার মিটার কারেন্ট জাল ধ্বংশ করে মা ইলিশগুলো গুঠাইল বাজারের এতিমখানায় দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: কামরুল হাসানসহ জামালপুরের র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর