April 17, 2026, 3:19 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

র‌্যাব-১০ পৃথক পৃথক অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ইয়াবা ও বিয়ারসহ আটক ০৩

প্রেস বিজ্ঞপ্তি

mostbet

অদ্য ২২ অক্টোবর ২০২০ ইং তারিখ অনুমান ০৭.১০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম নেতৃত্বে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর হোসেন (২২), পিতা-মোঃ মান্নান, সাং-পিংরা বাজার, থানা-মতলব, জেলা-চাঁদপুরকে ২৩ ক্যান বিয়ারসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-২৬০০/- টাকা উদ্ধার করা হয়।

এছাড়া গত ২১ অক্টোবর ২০২০ ইং তারিখ অনুমান ১৮.৩০ ঘটিকায় একই অফিসারের এর নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুল্লাহ মমিন (২৫), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-ইকুরিয়া পূর্বপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকাকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-১৫০০/- টাকা উদ্ধার করা হয়।

এবং একইদিন অনুমান ১৬.৫৫ ঘটিকায় একই অফিসারের নেতৃত্বে, ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  ১। মোছাঃ সোনিয়া আক্তার (৩২), স্বামী- মোঃ পারভেজ, সাং- শেখেরগাঁও, থানা- মেঘনা, জেলা-কুমিল্লাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন এবং নগদ-১৯৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত তারা ঢাকার কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়া পরিচালনা করে আসছে।

ধৃত আসামী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর