April 10, 2026, 9:57 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

হালেপ-ভজনিয়াৎস্কি ফাইনালে

হালেপ-ভজনিয়াৎস্কি ফাইনালে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রোমাঞ্চকর এক লড়াইয়ে আঞ্জেলিক কেরবারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রোমানিয়ার সিমোনা হালেপ। শিরোপা নির্ধারণী ম্যাচে তার প্রতিপক্ষ ডেনমার্কের কারোলিন ভজনিয়াৎস্কি।

প্রথম বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠলেন এই দুই খেলোয়াড়।

মেলবোর্ন পার্কে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ২০১৬ সালের চ্যাম্পিয়ন কেরবারকে ৬-৩, ৪-৬, ৯-৭ গেমে হারান হালেপ।

মাত্র ৭০ মিনিট স্থায়ী শেষ চারের অপর ম্যাচে অবাছাই বেলজিয়ামের এলিসে মের্টেন্সকে ৬-৩, ৭-৬ গেমে হারান দ্বিতীয় বাছাই ভজনিয়াৎস্কি।

এই নিয়ে তৃতীয় বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

শনিবারের ফাইনালে জিতলে হালেপকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরবেন ভজনিয়াৎস্কি।

Share Button

     এ জাতীয় আরো খবর