April 10, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

একদিনে ভারতে করোনায় প্রাণহানি ১১৪০

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

টানা কয়েকদিনের মত গত ২৪ ঘণ্টায়ও বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে ভারতে। একদিনে সেখানে প্রাণহানি হয়েছে ১,১৪০ জনের। আর নতুন শনাক্ত হয়েছেন ৯৩ হাজারের বেশি। রোববার বিশ্বে করোনায় কমেছে মৃতের সংখ্যা। মারা গেছেন ৩ হাজার ৮শ জন। আর নতুন শনাক্ত ২ লাখ ৪১ হাজার।

mostbet

বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ২৭ হাজার। এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ৯১ লাখ। রোববার যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মারা গেছেন ৪শর কম মানুষ। করোনা নিষেধাজ্ঞা না মানায় অস্ট্রেলিয়ায় ৭৪ জনকে গ্রেফতার এবং ১৭৬ জনকে জরিমানা করা হয়েছে। করোনার বিস্তার বাড়ায় ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল। লেবাননে জাতিসংঘের ৯০ শান্তিরক্ষীর দেহে শনাক্ত হয়েছে করোনা।

এদিকে, মঙ্গলবার থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। টানা ৬ দিন ৩ হাজারের বেশি শনাক্ত হওয়ায় আজ থেকে জাকার্তায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। অস্ট্রিয়াতে দ্বিতীয় দফা সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী দুই সপ্তাহের জন্য বিধিনিষেধ শিথিল করছে দক্ষিণ কোরিয়া।

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর