April 10, 2026, 12:56 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

একদিনে বিশ্বে করোনায় শনাক্ত ৩ লাখের বেশি

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রোববার বিশ্বে করোনায় একদিনে ৩ লাখ ৭ হাজার রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ৩ লাখ ৬ হাজার ৮শ ৫৭ জনের শরীরে মেলে ভাইরাস। সংস্থাটির হিসেবে একদিনে মারা গেছেন সাড়ে ৫ হাজার জন। অবশ্য, ওয়ার্ল্ডোমিটারের হিসেবে শনাক্ত ও প্রাণহানি দুটোই কম।

মহামারি ঘোষণার ৬ মাস পরও কমেনি করোনার প্রাদুর্ভাব। উল্টো প্রতিদিনই হচ্ছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে রোববার একদিনে ৩ লাখ ৭ হাজার রোগী শনাক্তের রেকর্ড হয়েছে বিশ্বে।

গত কয়েকদিনের মতই রোববার বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে ভারতে। একদিনে সেখানে প্রাণহানি হয়েছে ১,১৪০ জনের, আর নতুন শনাক্ত ৯৩ হাজারের বেশি। এদিকে এরমধ্যেই সোমবার থেকে নতুন পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে দেশটিতে। দিল্লিতে খুলছে জিম ও ইয়োগা সেন্টার।

 

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর