April 10, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ইউএনও ওয়াহিদার জ্ঞান ফিরেছে

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তবে তার অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। এরআগে বৃহস্পতিবার রাতে সফল অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। তাকে ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কা মুক্ত কি না।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে বৃহস্পতিবার রাত ন টার দিকে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচার শুরু হয়। এতে অংশ নেন ছয়জন চিকিৎসক। দুই ঘণ্টার বেশি সময় নিয়ে অস্ত্রপোচার শেষে ওয়াহিদা রাখা হয়েছে নিবিড় পর্যেবক্ষণে।

অস্ত্রপোচার শেষে হাসপাতালটির নিউরো-ট্রমা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন জানান, ওয়াহিদা খানমের মাথায় ৯টি আঘাতের চিহ্ন ছিলো। মাথার হাড়ও ভাঙ্গা ছিলো এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তবে সফল অস্ত্রপোচারের কারণে তার সুস্থতার আশা করছেন তারা।

তিনি আরো জানান, হামলায় ওয়াহিদা খানমের ডান পাশ অবশ হয়ে যায়। কিছুটা সময় নিলেও তা স্বাভাবিক হবে। তবে মাথায় আঘাত লাগায় তিনি শঙ্কা মুক্ত কি না তা, এখনই বলা যাচ্ছে না।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে ইউএনওকে হেলিকপ্টার করে ঢাকায় আনা হয়। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর