April 15, 2026, 7:29 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজধানীতে রিকশাচালককে পিটিয়ে হত্যা

রাজধানীতে রিকশাচালককে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর ভাষানটেক এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রিকশাচালক তাজুল ইসলাম (৪০) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আবদুর রহিমের ছেলে। রাজধানীতে থাকতেন ভাষানটেকের টিনশেড কলোনিতে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন নামে আরেক রিকশাচালক ও তার সঙ্গীরা তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে। গত মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় জড়িত অভিযোগে রিকশাচালক আল আমিন ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ। তিনি বলেন, আল আমিনের সঙ্গে যৌথ মালিকানাধীন একটি রিকশা ছিল তাজুলের। সেই রিকশার ভাড়া নিয়ে গত মঙ্গলবার রাত ২টার দিক ১৫ নম্বর লালসরাই এলাকায় জাহাঙ্গীরের বস্তিতে তাজুল ও আল আমিনের কথা কাটাকাটি হয়। ওসি সাব্বির আহমেদ বলেন, এ সময় আল আমিন ও ইদ্রিসসহ আরও কয়েকজন তাজুলকে পেটালে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর