March 24, 2026, 12:50 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনাভাইরাস রোধে ভিটামিনযুক্ত খাবারের পরামর্শ করোনাভাইরাস রোধে ভিটামিনযুক্ত খাবারের পরামর্শ

ডাঃলায়লা আরজু (বি.এইচ. এম.এস) ঃঃ

কোন ওষুধ নেই আবিষ্কৃত হয়নি কোনো প্রতিষেধক। এই পরিস্থিতিতে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়ানোর একমাত্র উপায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা এমনটাই মনে করছেন পুষ্টি বিশেষজ্ঞরা। নিয়মিত ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেলে শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ সহেজই প্রতিরোধ করা সম্ভব বলে জানিয়েছেন তারা।

চিকিৎসকদের মতে, ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধের প্রথম ধাপ হলো শরীরের ইউমিন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা।

চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রধানত খেতে হবে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ডি আছে এমন সব খাবার। গাজর, পালংশাক, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া, জাম্বুরা, ডিম, কলিজা, দুধ জাতীয় খাবারগুলোতে রয়েছে ভিটামিন এ। ভিটামিন সি আছে আমলকী, লেবু, কমলা, কাঁচা মরিচ, করলা ও পেঁপেতে। আর ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলো হলো সবুজ শাকসবজি, কাঠবাদাম, চিনাবাদাম, জলপাইয়ের আচার ও বিচি জাতীয় খাবার।

বিশেষজ্ঞরা বলছেন, উদ্ভিজ্জ খাবারই হলো অ্যান্টি-অক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস। এজন্য প্রচুর পরিমাণে ফল ও উচ্চ আমিষযুক্ত খাবার খেতে হবে। বেগুনি, নীল, কমলা ও হলুদ রংয়ের শাকসবজিগুলো কার্যকরি। এতে ক্ষতিগ্রস্ত কোষ ও টিস্যু দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং পাশাপাশি নতুন টিস্যু তৈরি হবে।

অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবারগুলো রান্নার সময় অতিরিক্ত তাপে বা দীর্ঘ সময় রান্না না করে প্রয়োজনীয় তাপমাত্রায় রান্না করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার : লেবু, করলা, ফুলকপি পাতাকপি, ব্রোকলি, গাজর, টমেটো, মিষ্টি আলু, ক্যাপসিকাম, যেকোনো ধরনের শাক। পেঁপেতে প্রচুর পেপেন এনজাইম আছে, যা আমিষ হজমে সাহায্য করে
খেতে হবে পটাশিয়াম, সোডিয়াম, সমৃদ্ধ খাবার।

কমলালেবু, পেঁপে, আঙুর, বরই, আনার, তরমুজ, বেরি, জলপাই, আনারস। আদা, রসুন, হলুদ, দারুচিনি, গোলমরিচ, শিমের বিচি, মটরশুঁটি , বিচিজাতীয় খাবার, বার্লি, ওটস, লাল চাল ও আটা, বাদাম।

আমিষজাতীয় খাবার মাংস, মাছ, ডিম, কলিজা খেতে হবে। বিচিজাতীয়, বাদাম, সামুদ্রিক খাবার, দুধ শরীরে অ্যান্টিবডি তৈরি করে।

যেসব খাবার বাদ দিতে হবে: কোমল পানীয় এবং মাদকদ্রব্য পরিহার করতে হবে। ঠান্ডা খাবার, আইসক্রিম, চিনি ও চিনির তৈরি খাবার খাওয়া যাবে না। এসব খাবার খেলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর