April 15, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবকসহ দুই ব্যক্তির প্রাণ গেছে। গতকাল বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী ও সকালে হরিপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান। নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর শুকানী গ্রামের সাহেদ আলীর ছেলে হাবিবর রহমান (৫০) ও হরিপুর উপজেলার মূলকান গ্রামের নূর ইসলামের ছেলে আবু (২৫)। ওসি মোস্তাফিজার বলেন, গতকাল বুধবার বেলা ১১টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকার সড়কে দিয়ে হাঁটছিলেন হাবিবর।এ সময় একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে আহত হন তিনি। স্থানীয়রা হাবিবরকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মাইক্রোটি আটক করেছে বলে জানান ওসি। এর আগে সকালে মানিকখারী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবুর মৃত্যু হয়েছে বলে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান। তিনি বলেন, আবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন আবু।পথে পেছন দিক থেকে দ্রুতগামী তাকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর