March 24, 2026, 3:06 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহীতে রেডক্রিসেন্ট সোসাইটি’র রোটারিয়ানদের সাথে মেয়র লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট ও রোটারিয়ানদের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে আগস্ট) বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে মেয়র লিটন বলেন, রক্তের অভাবে যাতে কারো জীবন চলে না যায়, সেজন্য সচেষ্ট থাকবে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট রক্তদান কেন্দ্র। রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরো বেগমান করতে সহযোগিতা করবেন রোটারিয়ানরা। রাজশাহী বিভাগের মধ্যে একটি পুর্নাঙ্গ রক্তদান কেন্দ্র গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট ও রোটারিয়ানরা একযোগে কাজ করে যাচ্ছেন।
সভা চলাকালীন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, কার্যনির্বাহী সদস্য রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, প্রফেসর মোঃ তানবিরুল আলম, কবি আরিফুল হক কুমার, ডাঃ এফএম এ জাহিদ ও ফিরোজা বেগম, সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ, রেড ক্রিসেন্টের শিফায়েত হোসেন, মোঃ মোশারফ আলী ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.এম মুর্শেদ জামান মিঞা, রোটারিয়ান শামীম আহম্মেদ, রোটারিয়ান প্রদীপ মৃধা, রোটারিয়ান তারিকুল করিম, রোটারিয়ান মঞ্জুরুল আলম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর