March 24, 2026, 3:14 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সাঘাটায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান ফিলিপস্ শাহ্,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ আগষ্ট ভরতখালীর উল্যা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ্ হারুন বাবলু, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, গাইবান্ধা ৩ আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি,গাইবান্ধা মহিলালীগের সভাপতি লুদমিলা পারভিন ছন্দা রাব্বী প্রমুখ।
সভায় বক্তাগণ ১৫ অগাস্টে ও ২১ অগাস্টের ভয়াবহ হামলায় নিহতদের ত্যাগের কথা স্মরণ করেন ও তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। পাশাপাশি তারা এই ন্যাক্কারজনক ঘটনার পটভূমি ও ঘটনা প্রবাহ আলোচনা পূর্বক দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান। উক্ত স্মরণ সভায় স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ এর নেতাকর্মী গন উপস্থিত ছিলো।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর