March 24, 2026, 8:36 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে বক‌শিগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
বিগত ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ এ সন্ত্রাস ও বোমা হামলার বিরোদ্ধে আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জা‌তির জনক বঙ্গবন্ধু তনয়া জন‌নেত্রী শেখ হাসিনা। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লী‌গের প্রথমসারির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। প্রায় ৫০ হাজার মানুষের সমাগম ছিল। তৎসম‌য়ে সন্ত্রাস ও বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সমা‌বে‌শের আ‌য়োজন করা হ‌য়ে‌ছিল। হাওয়া ভবনের মদতপুষ্ট তৎকালীন স্বরাস্ট্রমন্ত্রীর পরোক্ষ মদদে সভাস্থ‌লে শক্তিশালী গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী নেতৃবৃন্দকে নিঃচিহ্ন করতে চেয়েছিল। এ হামলায় প্রয়াত রাস্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আই.ভি রহমান সহ ২৪ জন প্রাণ হারিয়েছে। ৫ শতা‌ধিক মানুষ আহত হওয়ার ঘটনা ঘ‌টে‌ছিল। জননেত্রী সেদিন উদ্ধার পেয়েছিল ত্যাগী নেতাকর্মীদের রচয়িত মানবঢাল তৈরী করায়। এতেও শরীরের বিভিন্ন অং‌শে স্প্রিণ্টারবিদ্ধ সহ গ্রেনেডের বিকট শব্দে শ্রবণশক্তি হারায়।
গতকাল ২১ আগস্ট ওই দিনটি উপল‌ক্ষে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ক‌রে‌ছে। এতে উপ‌স্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ ম‌ফিজ উ‌দ্দিন, মোঃ আবু জাফর, সাধারণ সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ‌্য ও গ‌বেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উ‌দ্দিন জুল‌ফিকার, বক‌শিগঞ্জ পৌর আওয়ামী লী‌গের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাহীদুল ইসলাম জুমান তালুকদার, উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের যুগ্ম সম্পাদক মাসুমা ইয়াস‌মিন স্মৃ‌তি প্রমূখ। দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন কে.ইউ ক‌লেজ জা‌মে মস‌জি‌দের খা‌দেম মোঃ সোলায়মান হক।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর