April 17, 2026, 5:54 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

চৌদ্দগ্রামে হতদরিদ্র নারীকে সেলাই মেশিন হস্তান্তর

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়রিন আক্তার নামের এক হতদরিদ্র নারীকে সেলাই মেশিন হস্তান্তর করেছে ‘উন্মুক্ত আলো’ নামের সংগঠন। এ উপলক্ষে শুক্রবার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে সেলাই মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মিজানুর রহমান ভুঁইয়া, স্থানীয় এয়াকুব আলী চৌধুরী, আবুল কাশেম ভুঁইয়া, শিপন ভুঁইয়া, মাসুদুর রহমান ভুঁইয়া সুমন, সংগঠনের সভাপতি হোসনা আক্তার, সহ-সভাপতি দ্বীন ইসলাম, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সুমন, প্রচার সম্পাদক আবিদ ভুঁইয়া, সদস্য রায়হান, অভি ভুঁইয়া, সরোয়ার। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্নস্থানে পরিচ্ছন্নতা অভিযান, হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় আসবাব পত্র বিতরণ কাজ অব্যাহত রেখেছে।
চৌদ্দগ্রামে বিশিষ্টজন আলহাজ্ব নজির আহমেদের ইন্তেকাল
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি নিবাসী সাবেক শিক্ষক ও ব্যবসায়ী আলহাজ্ব নজির আহমেদ পাটোয়ারী(৬৮) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বেলা এগারটায় পৌর এলাকার গোমারবাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ আসর গোমারবাড়িতে প্রথম ও বাদ মাগরিব করপাটি গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর